ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের চাপ রাজ্যর

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের চাপ রাজ্যর

Spread the love

নিউজ বাংলা অনলাইন ডেস্ক, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ : ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) বাস্তবায়নে কেন্দ্র কোনও বাজেট বরাদ্দ করেনি। সংসদে ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, এই প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ নেই। কেন্দ্রের সাফ কথা—রাজ্য সরকার চাইলে বিকল্প উৎস থেকে অর্থের ব্যবস্থা করতে পারে।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারই নিজ উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটতে চলেছে। সম্ভাবনা তৈরি হয়েছে যে, রাজ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থার সাহায্য নিতে পারে।

ঘাটাল সহ পাশের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে বর্ষায় জলবন্দি হয়ে পড়ে। এই প্রকল্প দীর্ঘ সময় ধরে স্থানীয় মানুষের অন্যতম দাবি। যদিও কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্প বিনিয়োগ ছাড়পত্র পেলেও তা ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রাম (FMP)-এ অন্তর্ভুক্ত হয়নি। কারণ হিসেবে কেন্দ্র জানিয়েছে, FMP-র অধীনে নতুন প্রকল্প গ্রহণের জন্য মাত্র ৩০০ কোটির সীমিত বাজেট রয়েছে।

পাশাপাশি রাজ্য সরকার এখনো Flood Plain Zoning (FPZ) সংক্রান্ত নীতিমালা বা প্রয়োজনীয় নির্বাহী আদেশ জারি করেনি, ফলে কেন্দ্রীয় আর্থিক সহায়তার শর্ত পূরণ হয়নি।

উল্লেখযোগ্যভাবে, ১৯৫৯ সালে মান সিং কমিটির রিপোর্টে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব উঠে আসে। যোজনা কমিশনের ছাড়পত্র পেতে কেটে যায় প্রায় দুই দশক। বাম আমলে কিছুটা উদ্যোগ নেওয়া হলেও প্রকল্প থমকে যায় মাঝপথেই। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্প নতুন করে গতি পায়, তবে কেন্দ্রের তরফে আর্থিক সহযোগিতা না থাকায় বারবার ব্যাহত হয় পরিকল্পনার বাস্তবায়ন।

ঘাটালের সাংসদ দেব জানিয়েছেন, পুরো প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে প্রায় ১৫০০–২০০০ কোটি টাকা। রাজ্য সরকার ইতিমধ্যেই নিজেদের বাজেট থেকে প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। সংসদে কেন্দ্রকে প্রশ্ন করে দেব জানতে চান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার সুযোগ আছে কি না। তার উত্তরে কেন্দ্র জানিয়েছে, রাজ্য চাইলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে অর্থ সংগ্রহ করতে পারে।

ফলে কেন্দ্রের অনীহার মাঝে, এবার নিজ দায়িত্বেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *