নিউজ বাংলা ডেস্ক, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর,০৭.০২.২০২১ : ২০২১ এ চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে সম্ভাব্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে উঠে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার তপশিলি জাতির অন্তর্ভুক্ত উজ্জ্বল মুখ প্রাথমিক শিক্ষক কৃষ্ণেন্দু বিষই এর নাম।
মেদিনীপুর বিভাগের একটি জেলা পশ্চিম মেদিনীপুর। ২০০২ সালের ১ জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাকে দু’ভাগে ভাগ করে এই জেলা স্থাপিত হয়। এই জেলায় তিনটি মহকুমা রয়েছে খড়্গপুর, মেদিনীপুর সদর ও ঘাটাল। চন্দ্রকোণা এই জেলার একটি বিধানসভা কেন্দ্র।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী ছায়া দলুই৷ তাঁর প্রাপ্ত ভোট ১১৭,১৭২৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী শান্তিনাথ বধুক৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৮,৭৯১৷ তৃণমূল প্রার্থী ছায়া দলুই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শান্তিনাথ বধুককে ৩৮,৩৮১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক ছায়া দলুই ৷ দলে অভ্যন্তরীণ ক্ষোভ ও সমালোচনার কারণে এবারের নির্বাচনে টিকিট থেকে বঞ্চিত হতে পারেন। দলীয় কর্মীদের অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় প্রার্থী না করার সম্ভাবনা প্রবল।
সম্ভাব্য প্রার্থী হিসেবে দুজনের নাম উঠে আসছে । এক, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অরূপ ধারা; কিন্তু উনি যেহেতু এই মুহূর্তে একটি পদ সামলাচ্ছেন । তাছাড়া দলের মধ্যেই ওনার বিরুদ্ধে ক্ষোভ, অভিযোগ রয়েছে । তাই হয়তো অরূপ ধারাকে বিধানসভার প্রার্থী হিসেবে নাও ঘোষণা করা হতে পারে ।
দুই নম্বরে সবচেয়ে সম্ভাব্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নাম উঠে আসছে জেলার তপশিলি জাতির অন্তর্ভুক্ত উজ্জ্বল মুখ প্রাথমিক শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। যদিও তিনি পাশের ব্লকের একজন জনপ্রিয় নেতা । এই শিক্ষক নেতা জেলায় সমাজসেবী হিসেবে বেশি পরিচিত । কোভিডে ‘র সময় তার কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো । গরবেতা ৩ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে গ্রামে গ্রামে পৌঁছে গেছিলেন মানুষকে সাহায্য করার জন্য । ব্যক্তিগত উদ্যোগে মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছিলেন; চালু করেছিলেন নিজস্ব রেশন ব্যবস্থা। এছাড়াও বন্যার সময় বন্যার্তদের পাশে সব সময় তাকে লক্ষ্য করা গেছে ।
কৃষ্ণেন্দু বিষই-র সামাজিক কর্মকাণ্ড এবং জনপ্রিয়তা তাকে একটি সম্ভাব্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এগিয়ে রাখছে। দলের ভেতর থেকেই তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

