News Bangla 24×7 Online অভিজিৎ সাহা, চন্দ্রকোণা রোড: মেদিনীপুর বিভাগের পরিবর্তন যাত্রাকে সামনে রেখে শনিবার চন্দ্রকোণা রোড সংলগ্ন নয়াবসত এলাকায় বাইক মিছিল করল বিজেপি। মিছিলটি চন্দ্রকোণা রোড থেকে শুরু হয়ে শালবনীর মণ্ডলকুপি পর্যন্ত যায়। কয়েকশো বাইক নিয়ে দলের কর্মী-সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন। দলীয় পতাকা ও স্লোগানে সরগরম হয়ে ওঠে বিস্তীর্ণ এলাকা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি, জেলা যুব সম্পাদক অমিত দন্ডপাট সহ স্থানীয় নেতৃত্ব। পরিবর্তন মণ্ডলের সভাপতি পলাশ সেনও উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে জনসভার মাধ্যমে মেদিনীপুর বিভাগের পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। ওই জনসভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের।
আগামী ৫ মার্চ থেকে ঝাড়গ্রাম জেলায় পরিবর্তন যাত্রা শুরু হবে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে সংগঠনকে আরও চাঙ্গা করতেই এই ধারাবাহিক কর্মসূচি।
ভিডিও সংগ্রাহক : সাংবাদিক প্রসূন সাহা

