চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলে স্টুডেন্ট সপ্তাহ পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা

চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলে স্টুডেন্ট সপ্তাহ পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা

Spread the love

News Bangla 24×7 Online সংবাদ প্রতিনিধি অভিজিৎ সাহা, চন্দ্রকোনা রোড : পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন ব্লকের অন্তর্গত চন্দ্রকোনা রোড গার্লস হাইস্কুলে গত তিন দিন ধরে পালিত হচ্ছে স্টুডেন্ট সপ্তাহ। শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে।

স্টুডেন্ট সপ্তাহের অংশ হিসেবে গত দু’দিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সচেতনতা শিবির ও খাদ্য মেলা। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব বোঝাতে এবং মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের উপায় তুলে ধরতে বিশিষ্ট প্রশিক্ষক ববি চক্রবর্তী শিক্ষার্থীদের নিয়ে প্রায় দু’ঘণ্টা ত্রিশ মিনিটের একটি ইন্টারেক্টিভ ওয়ার্কশপ পরিচালনা করেন। কর্মশালায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

স্টুডেন্ট সপ্তাহের শেষ দিনে বিদ্যালয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকালে মশাল প্রজ্জ্বলন ও দৌড়ের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গরবেতা দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক ডঃ সুকুমার গোস্বামী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, চন্দ্রকোনা গেট হাউসের আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় পরিদর্শক ডঃ সুকুমার গোস্বামী বলেন,

“পাঠ্যশিক্ষার পাশাপাশি শরীরচর্চা ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এমন কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়।”

বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ অনিতা বিষই তাঁর বক্তব্যে জানান,

“স্টুডেন্ট সপ্তাহের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের সুস্থ জীবনধারা, দলগত চেতনা ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।”

সমগ্র অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ছাত্রীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *