ধানের ন্যায্য মূল্যের দাবিতে চন্দ্রকোনারোডে সারা ভারত কৃষক সভার মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ধানের ন্যায্য মূল্যের দাবিতে চন্দ্রকোনারোডে সারা ভারত কৃষক সভার মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Spread the love

News Bangla 24×7 Online , অভিজিৎ সাহা, চন্দ্রকোনারোড, পশ্চিম মেদিনীপুর:

কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়সহ একাধিক দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করল বাম সংগঠন সারা ভারত কৃষক সভা। এদিন চন্দ্রকোনারোড সিপিআই(এম) দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে।

মিছিলে কয়েকশো সিপিআই(এম) কর্মী-সমর্থক অংশ নেন। মিছিল শেষে চৌরাস্তার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অভিযোগ, অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভ তুলে নিতে বাধ্য হন আন্দোলনকারীরা।

বাম সংগঠনের নেতৃত্বের অভিযোগ, রাজ্যে ধান ক্রয়ে ন্যূনতম সহায়ক মূল্য কার্যকরভাবে নিশ্চিত করা হচ্ছে না, ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

#সারা_ভারত_কৃষক_সভা#CPI_M#ধানের_ন্যায্যমূল্য#কৃষক_আন্দোলন#চন্দ্রকোনারোড#গড়বেতা#পশ্চিম_মেদিনীপুর#বাম_আন্দোলন#রাস্তা_অবরোধ#রাজ্য_সংবাদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *