প্রতি কিলো আলুর সহায়ক মূল্য ১২ টাকার দাবিতে গড়বেতায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ

প্রতি কিলো আলুর সহায়ক মূল্য ১২ টাকার দাবিতে গড়বেতায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ

Spread the love

News Bangla 24×7 Online অভিজিৎ সাহা, গড়বেতা : প্রতি কিলো আলুর ন্যূনতম সহায়ক মূল্য ১২ টাকা নির্ধারণের দাবিসহ ৯ দফা দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করল বাম সংগঠনের সারা ভারত কৃষক সভা।

শনিবার গড়বেতা শহরের ফতেসিংপুর এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে 14 নম্বর জাতীয় সড়কে পৌঁছায়। সেখানে জাতীয় সড়কের উপর আলু ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান সংগঠনের কর্মী-সমর্থকেরা। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, আলুর ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় চাষিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে প্রতি কিলো আলুর সহায়ক মূল্য ১২ টাকা ঘোষণা করতে হবে এবং কৃষকদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ৯ দফা দাবির দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরুণ রায়, তাপস সিনহা, সনৎ চক্রবর্তী, তপন ঘোষ, সামেদ গায়েন, দিবাকর ভূঁইয়া সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। সংগঠনের দাবি, এদিনের বিক্ষোভে কয়েকশো কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন ছিল। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *