পূর্ব মেদিনীপুরে পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একাধিক এসডিপিও–ডিএসপি–ইন্সপেক্টর বদলি

পূর্ব মেদিনীপুরে পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একাধিক এসডিপিও–ডিএসপি–ইন্সপেক্টর বদলি

Spread the love

News Bangla 24×7 Online : দীপাঞ্জন গণ, পূর্ব মেদিনীপুর:

পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরে বড়সড় রদবদল। মঙ্গলবার জারি হওয়া দুই পৃথক বিজ্ঞপ্তিতে এসডিপিও, ডিএসপি ও একাধিক থানার ইন্সপেক্টর পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদল ঘিরে জেলা পুলিশ মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তমলুকের এসডিপিও পদ থেকে সরিয়ে আফজাল আবরারকে পূর্ব বর্ধমানের কালনার এসডিপিও হিসেবে নিযুক্ত করা হয়েছে। কালনার এসডিপিও শুভদীপ ঘোষকে আনা হয়েছে তমলুকের এসডিপিও পদে।

এছাড়া পূর্ব মেদিনীপুরের ডিএসপি (ডি অ্যান্ড টি) পদ থেকে আবুনুর হোসেনকে এগরার এসডিপিও হিসেবে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় ডিএসপি (ডি অ্যান্ড টি) পদে আসছেন মোহিত মোল্লা। এর আগে তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের এসিপি পদে কর্মরত ছিলেন।

এগরার বিদায়ী এসডিপিও দেবীদয়াল কুণ্ডু পদোন্নতি পেয়ে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদর দফতরে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।

একইসঙ্গে জেলার একাধিক গুরুত্বপূর্ণ থানার আইসি পদেও রদবদল করা হয়েছে।

তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরা ও তমলুক সাইবার ক্রাইম থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে সুমন বগি, রাহুল দেবনাথ, সুদীপকুমার পাল, বৈদ্যনাথ দাস ও তাজুল ইসলাম সরকার।

জেলার এনফোর্সমেন্ট শাখায় নিযুক্ত করা হয়েছে বিনয় কুমার মান্না ও মহম্মদ মাহিউল ইসলামকে। বর্তমান ডিইবি ইন্সপেক্টর ইমরান মোল্লাকে জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে এবং অভিষেক তালুকদারকে কৃষ্ণনগর পুলিশ জেলায় পাঠানো হয়েছে।

এছাড়া হলদিয়া কোর্ট ইন্সপেক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শুভময় সাহা মণ্ডল।

অন্যদিকে, লগ্নজিতা বিতর্কে নাম জড়ানো ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হককে বদলি করে নন্দীগ্রাম থানায় পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কাঁথি থানা থেকে প্রলয় চন্দকে ভগবানপুর থানার নতুন ওসি করা হয়েছে।

এছাড়াও বিজেপি কর্মী গ্রেফতার সংক্রান্ত ঘটনায় নাম জড়ানো নন্দীগ্রামের অফিসার মুকুল মল্লিককে জেলা পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই একাধিক বদলি ও পদোন্নতিকে ঘিরে জেলা পুলিশ মহলে চাপানউতোর তুঙ্গে। প্রশাসনিক স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা আরও মজবুত করতেই এই রদবদল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

#পূর্বমেদিনীপুর

#পুলিশরদবদল

#SDPO#DSP#Inspector

#Tamluk#Egra#Contai

#WestBengalPolice

#PoliceTransfer

#LawAndOrder

#বাংলাখবর

#সংবাদপত্র

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *