দুর্নীতির অভিযোগে ঘেরা প্রার্থী! টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক রিঙ্কু মজুমদার

দুর্নীতির অভিযোগে ঘেরা প্রার্থী! টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক রিঙ্কু মজুমদার

Spread the love

দুর্নীতির অভিযোগে ঘেরা প্রার্থী! টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক রিঙ্কু মজুমদার নিজস্ব সংবাদদাতা: বিধানসভা ভোটের প্রাক্কালে প্রার্থী নির্বাচন ঘিরে চাপে পড়ল ভারতীয় জনতা পার্টি। টিকিট না পেয়ে দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন রিঙ্কু মজুমদার, যিনি বিজেপি নেতা দিলীপ ঘোষ-এর স্ত্রী।

দীর্ঘদিনের দলীয় কর্মী হিসেবে এবার নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় ছিলেন রিঙ্কু মজুমদার। সেই লক্ষ্যে আগেভাগেই নিজের জীবনপঞ্জি জমা দিয়েছিলেন দলের রাজ্য নেতৃত্বের কাছে। তবে দুই দফার প্রার্থী তালিকা প্রকাশের পরও তাঁর নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তিনি।

এক সাক্ষাৎকারে রিঙ্কু মজুমদার অভিযোগ করেন, “দল যাঁদের প্রার্থী করেছে, তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।” তিনি দাবি করেন, সুনীল বনশাল-এর কাছেও বিষয়টি তুলে ধরেছেন। বিশেষ করে রাজারহাট-নিউটাউন এবং বীজপুর কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সরব হন তিনি।

রাজারহাট-নিউটাউনে প্রার্থী পীষূষ কানোরিয়া-র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এবং বীজপুরের প্রার্থী সুদীপ্ত দাস-এর বিরুদ্ধে খুনের মামলার অভিযোগের প্রসঙ্গ টানেন রিঙ্কু। রিঙ্কুর দাবি, তিনি প্রমাণ দেওয়ার কথা জানালে প্রথমে প্রার্থী বদলের ইঙ্গিত দিলেও পরে সেই প্রসঙ্গ এড়িয়ে যান বনশাল। ফলে তাঁর ধারণা, একবার প্রার্থী ঘোষণা হয়ে গেলে তা আর বদল করতে চাইছে না দল।

এই ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরে চাপা অসন্তোষ আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *