ছোট আঙ্গারিয়া দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, মাল্যদান বিধায়ক উত্তরা সিংহ হাজরার

ছোট আঙ্গারিয়া দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, মাল্যদান বিধায়ক উত্তরা সিংহ হাজরার

Spread the love

News Bangla 24×7 Online : অভিজিৎ সাহা, গড়বেতা, ৪ জানুয়ারি:

আজ ৪ জানুয়ারি ছোট আঙ্গারিয়া দিবস উপলক্ষে শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। গড়বেতার ছোট আঙ্গারিয়ার শহিদ বেদীতে মাল্যদান করে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান গড়বেতা বিধানসভার বিধায়ক উত্তরা সিংহ হাজরা।

এই উপলক্ষে সংক্ষিপ্ত শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ। শহিদ বেদীতে ফুল দিয়ে নীরবতা পালন করা হয়। বিধায়ক উত্তরা সিংহ হাজরা বলেন, “ছোট আঙ্গারিয়ার শহিদরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তাঁদের আত্মবলিদান কখনও ভুলে যাওয়া যায় না। আগামী প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা আমাদের কর্তব্য।”

প্রসঙ্গত, ২০০১ সালের এই দিনে ছোট আঙ্গারিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডে একাধিক মানুষ প্রাণ হারান। প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসেবে পালন করা হয়। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ করেন স্থানীয় মানুষজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *