হুমগড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’, উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু

হুমগড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’, উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু

Spread the love

News Bangla 24×7 Online : অভিজিৎ সাহা, হুমগড়,পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার গড়বেতা বিধানসভার অন্তর্গত হুমগড় পিয়াশালার দুর্গা মাঠে অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। ২৩৩ নম্বর গড়বেতা বিধানসভার অন্তর্গত হুমগড় এলাকায় এদিন ব্যাপক মিছিল ও জনসমাগম লক্ষ্য করা যায়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ তপশিলি উপজাতি মোর্চার রাজ্য সভাপতি ও মালদার সাংসদ মাননীয় শ্রী খগেন মুর্মু মহাশয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের তপশিলি উপজাতি সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের প্রশ্নে বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এই পরিস্থিতি বদলাতে আদিবাসী সমাজকে একজোট হয়ে পরিবর্তনের পথে হাঁটতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে তপশিলি উপজাতি সমাজের স্বার্থরক্ষায় বিজেপি নেতৃত্বাধীন সরকারই একমাত্র বিকল্প। সভা থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে মানুষের কাছে তার বাস্তব চিত্র তুলে ধরা হয়।

এদিনের সভা ও মিছিলে গৌতম কৌরি, পারিজাত চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা হুমগড় এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাজনৈতিক মহলের মতে, গড়বেতা বিধানসভা এলাকায় এই সভা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

#হুমগড়

#গড়বেতা

#ঝাড়গ্রাম

#পরিবর্তন_সংকল্প_সভা

#STমোর্চা

#খগেন_মুর্মু

#BJPWestBengal

#আদিবাসী_অধিকার

#গড়বেতা_বিধানসভা

#রাজনৈতিক_খবর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *