News Bangla 24×7 Online : অভিজিৎ সাহা,চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর:১২ ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সারদাময়ী উচ্চ বিদ্যালয়ে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়ার আবেদনে ও নির্দেশে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
এদিন বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল এবং লালগড় রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দেববরানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাভাবনা ও যুবসমাজের প্রতি তাঁর আহ্বান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন আজও ছাত্রসমাজকে পথ দেখায় এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীদিনেও এই ধরনের মননশীল ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে ছাত্রছাত্রীরা মহাপুরুষদের আদর্শে অনুপ্রাণিত হতে পারে।

