News Bangla 24×7 Online নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি Dilip Ghosh। বৃহস্পতিবার বাঁকুড়ার Kotulpur-এ প্রচারে গিয়ে এক মজার মুহূর্তের সাক্ষী থাকল কোতুলপুর সবজি বাজার চত্বর।
জনসংযোগ চলাকালীন হঠাৎই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে আসেন এক বৃদ্ধা। দিলীপকে দেখেই তাঁর সরস মন্তব্য, “বিয়ে করলে একটা মিষ্টি পেলুমনি, একখানা কাপড় পেলুমনি।” কথাটি শুনে খানিকটা চমকে ওঠেন দিলীপ। সঙ্গে সঙ্গেই হেসে বলে ওঠেন, “এই রে!”
জানা যায়, বৃদ্ধার নাম মাধবী রায়। তিনি কোতুলপুর বাজার চত্বরেই থাকেন। মাধবী জানান, টেলিভিশনে বহুবার দিলীপ ঘোষকে দেখেছেন। সেখান থেকেই তাঁর বিয়ের খবর পান। তাই সামনে পেয়ে মিষ্টির আবদার জানাতেই এগিয়ে আসা।
আবদারের ফাঁকেই নিজের সমস্যার কথাও তুলে ধরেন মাধবী রায়। তাঁর দাবি, এখনও পাকা বাড়ি হয়নি। জবাবে দিলীপ ঘোষ বলেন, “এ বার দিদিকে তাড়াও, তা হলেই সব হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
পরে সাংবাদিকরা ওই ঘটনার প্রসঙ্গ তুললে দিলীপ ঘোষ বলেন, “ওঁরা ভালোবাসেন। বিয়ের খবরে একজন তো নাচলেনও।” মিষ্টি খাওয়াবেন কি না জানতে চাইলে হেসে তাঁর জবাব, “মিষ্টি দোকানে আছে।”
ভোটের আগে জনসংযোগের ময়দানে এমন হালকা মুহূর্তে জমে উঠল রাজনৈতিক প্রচার, আর সেই সঙ্গে তৈরি হল এক মানবিক দৃশ্যেরও।
#DilipGhosh#Kotulpur#Bankura#BJP#WestBengalPolitics#জনসংযোগ#বাঁকুড়া#কোতুলপুর#রাজনীতি#ভোট২০২৬

