প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা, বাড়িতে বসেই দেখে নিন নিজের নাম

প্রকাশিত SIR চূড়ান্ত তালিকা, বাড়িতে বসেই দেখে নিন নিজের নাম

Spread the love

News Bangla 24×7 Online অভিজিৎ সাহা: ২৮.০২.২০২৬: অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিডিও অফিস থেকে চূড়ান্ত তালিকা বিতরণ শুরু হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিএলও-রাও সেই তালিকা নিয়ে পৌঁছে যাচ্ছেন স্থানীয় স্তরে।

তবে নাম যাচাইয়ের জন্য অযথা ভিড় না করে, ভোটাররা চাইলে বাড়িতে বসেই অনলাইনে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে পারেন।

🔎 কীভাবে দেখবেন নিজের নাম?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন— দুই পদ্ধতিতেই চূড়ান্ত তালিকা দেখা যাবে।

📌 অফলাইনে কোথায় দেখবেন?

এসডিও অফিস, ডিইও অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনসহ কমিশন নির্ধারিত সরকারি দপ্তরে গিয়ে তালিকা দেখা যাবে।

📌 অনলাইনে যেসব ওয়েবসাইটে পাওয়া যাবে তালিকা:

www.voters.eci.gov.in

www.electoralsearch.eci.gov.in

দুপুর ২টো থেকে এই ওয়েবসাইটগুলিতে চূড়ান্ত তালিকা আপলোড করা হয়েছে।

🧾 সার্চ করবেন কীভাবে?

ভোটাররা নিম্নলিখিত উপায়ে নিজের নাম খুঁজে পেতে পারেন—

EPIC নম্বর দিয়ে সার্চ:

মোবাইল নম্বর দিয়ে সার্চ (যদি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে)

মা-বাবার নাম দিয়ে সার্চ:

সম্পূর্ণ ইলেক্টোরাল রোল ডাউনলোড করে, নিজের পোলিং বুথ খুঁজে নাম মিলিয়ে দেখা ।

⚠️ কারা ভোট দিতে পারবেন না?

সূত্রের খবর, এবারের তালিকায় বৈধ ভোটারদের পাশাপাশি যাঁদের তথ্য যাচাইয়ের জন্য ‘হিয়ারিং’-এ ডাকা হয়েছিল, তাঁদের নামও রাখা হয়েছে। তবে তাঁদের নামের পাশে “Adjudication” লেখা থাকবে।

অন্যদিকে, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নামের উপরে থাকবে “Deleted” চিহ্ন।

এই ধরনের ভোটাররা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না বলে জানানো হয়েছে।

ভোটার তালিকায় নিজের নাম আছে কি না, তা এখনই যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন। সচেতন থাকুন, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখুন।

#SIRFinalList#VoterList2026#WestBengalElections#ElectionCommission#EPIC#Adjudication#DeletedVoter#DigitalIndia#VoteRight#Democracy#WestBengalNews

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *